বিএনপি-জামায়াতের ‘গুজব-নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু সেনা পরিষদের মানববন্ধন

546

।। নিজস্ব প্রতিনিধি।।

‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াতে বর্বর ষড়যন্ত্র ও গুজবের মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্য ছড়ানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু সেনা পরিষদ।

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পর শিক্ষার্থীরা যখন ঘরে ফিরছিল, তখন বিএনপি-জামায়াত ছাত্রহত্যাসহ নানা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনীর রাজপথে নেমে নৈরাজ্য ছড়ায় এবং কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু সরকারের চরম ধৈর্য্য ও বিচক্ষণতায় গভীর এই ষড়যন্ত্র নস্যাৎ করা হয়।

ছবি : জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সেনা পরিষদের মানববন্ধনের একাংশ।

ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে প্রচলিত আইনে  দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।

সাবেক সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের মানববন্ধনে- সংগঠনের  আহ্বায়ক মেজর (অব.) হালিম, সদস্য সচিব  মেজর (অব.) খন্দকার এ. হাফিজ, ব্রিগেডিয়ার (অব.) শাহ মহিউদ্দিন,  লে. (অব.) নূর খান, সাবেক সাংসদ মেজর (অব.)জসিম উদ্দিন, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এনামুল কবির, মেজর (অব.) মহসিন শিকদার, সাবেক আইজিপি ড. কাজী বজলুর রহমান, রিয়াল এডমিরাল (অব.) এ.কে.এম. আজাদ, মেজর (অব.) ইউসুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর (অব.) মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.