দাউদকান্দিতে করোনাকালে কৃষকদের সহযোগিতা প্রদানে কৃষি সচিবের সন্তুষ্টি

0 314

।। শাহিন আহমেদ।। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনাকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে এবং বন্যা দুর্গত ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প এবং মধ্য মেয়াদি সবজি বীজ বিতরণ করা হয়।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ার গন্ডিপার করে বিশ্বে সবজি উৎপাদনে জনবহুল বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। কেবল সবজি-ই নয়, ধান উৎপাদনেও বিশ্বে আয়তনের দিক থেকে অনেক পেছনে থাকা বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ।

এছাড়া ফলের দিকদিয়ে আমে সপ্তম ও আলুতে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। সরকারের নানামুখী উদ্যোগের ফলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খাত। যা বিশ্ব পরিমন্ডলে আজ উজ্জ্বল হয়ে জ্বলছে।

সচিব আরও বলেন, দাউদকান্দি উপজেলা কৃষিতে অনেক এগিয়ে চলছে এবং ভবিষ্যতে কুমিল্লা জেলা কৃষিতে বিপ্লব ঘটাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া করোনা মহামারীর সময় উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে উপজেলা ছাত্রলীগ শ্রমিক সংকটের সময় অসহায় কৃষককের ধান কেটে ঘরে তুলে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্য দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক- মনোজিৎ কুমার মল্লিক, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.