অসুস্থ বাদল রায়কে দেখতে গেলেন এমপি সুবিদ আলী ভূঁইয়া

0 604

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১  (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি  মঙ্গলবার  রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাদল রায়কে দেখতে যান। সুবিদ আলী ভূঁইয়া সেখানে কিছু সময় অবস্থান করে বাদল রায়ের  সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ফুটবল তারকা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও অলিম্পিক এসোসিয়েশন এর  সহ-সভাপতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায় গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে ওয়ারিস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মঙ্গলবার পর্যন্ত নিউরো আইসীউতে ছিলেন । তার অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকাল ৮ টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

এর আগে চিকিৎসকেরা জানিয়েছিল, তার মস্তিস্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। বাদল রায়ের জ্ঞান আছে, তবে শরীরের বাঁ-দিকটা কিছুটা অবশ।

আশির দশকে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা বাদল রায় তাঁর ক্যারিয়ারের পুরো সময়টা কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। জাতীয় ফুটবল দলেও খেলেছেন দীর্ঘ দিন। মোহামেডানে ‘বাদল-সালাম’ জুটির কথা এখনো কিংবদন্তির মতো ফেরে ফুটবলপ্রেমীদের মুখে মুখে। ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন বাদল রায়। ৮৬  সালে মোহামেডান লিগ শিরোপা জয় করে। ১৯৮২ সালে তার দেয়া গোলে দিল্লিতে মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশ এশিয়ান গেমসের ফুটবলে প্রথম জয় তুলে নেয়।  ১৯৯০ সালে খেলা ছাড়ার পর তিনি রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়েছেন।  তিনি একজন সফল ব্যবসায়ীও।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.