জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে দাউদকান্দি উপজেলার সেরা মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়েছে ‘দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা’।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ উপলক্ষে গতকাল ৫ জুন সোমবার দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে ‘দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা’র প্রিন্সিপাল জনাব মোঃ নজরুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন প্রমুখ।