করোনার বিস্তার রোধে পরীক্ষামূলকভাবে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু

0 455

 

||নিজস্ব প্রতিনিধি||

কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারাদেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আইসিটি বিভাগ।

(৪ জুন) বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ এই অ্যাপটি উদ্বোধন করা হয়।

ছবি: প্লে স্টোর এবং আই স্টোর থেকে এই লিংকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারির কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারিদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্যকোনো অ্যাপ ব্যবহারকারি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে। গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি আপনার স্মার্টফোন থেকে (https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer) এই লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আইসিটি অবকাঠামো ব্যবহার করে সমস্যা ও সংকট মোকাবেলায় তারই নেতৃত্বে সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক নানা সমাধান নিয়ে আসছে। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সরকার ইতোমধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত এবং জরুরি খাদ্য সরবরাহে প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে জীবনযাত্রা সচল রেখেছে। করোনা মহামারির বিস্তার রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে। দেশের সকল নাগরিকদের নিজেদের সুরক্ষিত রাখতে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করে কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে।”

অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেনঃ https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.