দাউদকান্দিতে কৃষকদের ধান কাটতে সরকারি ভর্তুকিতে রিপার বিতরণ

0 314

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দিতে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকের মাঝে সরকারী ভর্তুকীর ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।

(০৫ মে, ২০২০) মঙ্গলবার দুপুরে, উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সারওয়ার জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

উপজেলা চেয়ারম্যান বলেন, চলতি মৌসুমে দাউদকান্দি উপজেলার সকল চাষিকে ফসল উৎপাদন ও ফসল ঘরে তুলতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। ধান চাষি ভাইদের সহযোগিতার জন্য ২৮ লক্ষ টাকা দামের একটি কম্বাইন হারভেস্টার আনা হয়েছে, এছাড়াও অন্যান্য ফসল উৎপাদনকারী কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে উপজেলা থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

রিপার বিতরণকালে কৃষি কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের বাম্পার ফলন হলেও ধানকাটা শ্রমিক সংকটের এই ‘রিপার মেশিন বিশেষ ভুমিকা রাখবে। ধান কাটা ‘রিপার’ মেশিনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ৯০ হাজার টাকা সরকার ভর্তুকী দিয়ে কৃষককে অর্ধেক মূল্য হিসেবে ৯০ হাজার টাকা জমা দিয়ে এই ধান কাটা মেশিন সংগ্রহ করতে পারবেন। তবে দুই বছরের মধ্যে বিতরণ করা মেশিন বিক্রি করা যাবে না। দুই বছর পরে কৃষক মেশিনের মালিকানা হবেন।

উপজেলায় ধান কাটা রিপার মেশিন সংগ্রহকারী কৃষক হলেন পৌর সদরের তালতলী গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াসিন ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.