||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর নিজস্ব অর্থায়নে কেনা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে মালিগাঁও ইউনিয়নের অসহায় কৃষকের ধান কেটে, ফসল ঘরে তুলে দিলো দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ।
(০৪ মে,২০২০) রোববার, দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের অসহায় দরিদ্র কৃষক মোঃ সোহরাব মিয়া দুই বিঘা জমির পাকা ধান উপজেলা চেয়ারম্যানের নিউজ অর্থায়নে কম্বাইন হারভেস্টার মেশিন এর মাধ্যমে মাড়াই করে ফসল ঘরে তুলে দেন দাউদকান্দি উপজেলা ও মালিগাও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান ও মালিগাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম এর উপস্থিতিতে ধানকাটা কার্যক্রম শুরু করা হয়।
কৃষক সোহরাব মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে, স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায়, আর্থিক সংকটে ও শ্রমিক সংকটে সময় মত পাকা জমির ধান নিতে পারছিলাম না। এই অবস্থায় দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান স্যারের কল্যাণে এই আধুনিক মেশিনের মাধ্যমে অল্প সময়ে নিজের জমির ধান ঘরে তুলতে পেরে অনেক আনন্দিত। এবং জমির ধান ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা চেয়ারম্যান প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বানে দেশের এই করোনাকালিন ও পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষিতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই দাউদকান্দি উপজেলা কৃষকদের পাশে দাঁড়াতে, নিজের অর্থায়নে এই মেশিনটি কিনে দিলাম।এবং পর্যায়ক্রমে দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন বিনামূল্যে চাষীদের ফসল ঘরে তুলে দেয়া হবে।
উক্ত ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন,মালিগাও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাহিদ ভূঁইয়া, ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক নেতা দ্বীন ইসলাম ফারহান, আব্দুল রহিম, মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ।