দাউদকান্দিতে বাংলাদেশ-ভারত  ম্যাচ বড় পর্দায় দেখানো হবে: মেজর মোহাম্মদ আলী (অব.)

0 399

 

||নিজস্ব প্রতিনিধি||
টি-টোয়েন্ট ম্যাচে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, এটি বাংলাদেশ ক্রিকেট দল তথা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক আনন্দঘন মুহূর্ত, এ বিজয় গোটা বাংলাদেশের মতো ক্রীড়াপ্রেমী দাউদকান্দিবাসিও স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছে।  পরবর্তী সবগুলা ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ আলী বলেন, টাইগার দলের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে দাউদকান্দি সদরে “যারিফ আলী শিশু পার্ক” সংলগ্ন স্থানে বড় পর্দার মাধ্যমে পরবর্তী খেলাগুলো দেখানো ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে (৩ নভেম্বর ২০১৯) মুশফিকুর রহিমের অনবদ্য ৬০ রানে ভর করে ভারতের বিপক্ষে ৭ উইকেটে বড় জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী। আর এটিই রোহিতদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়।
এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ডেকেছে ভারত। টি-টোয়েন্টিতে দুই দেশের নবমবারের দেখায় শেষ পর্যন্ত জয় পেল বাংলাদেশ। সাকিব, তামিম না থাকার শোককে শক্তি বানিয়ে লড়াই করা টাইগাররা তুলে নেয় দুর্দান্ত এই জয়।

দিল্লিতে মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। অভিষিক্ত মোহাম্মদ নাইমের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন সৌম্য সরকার। ২৮ বলে ২৬ রান করে নাইম ফেরার পর সৌম্যকে সঙ্গ দেন মুশফিকুর রহিম।
৩৯ বলে সৌম্য ফিরে যাওয়ার পর খেলা দেখান মুশফিক। মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে পাড়ি দেন বাকি পথ।
শেষ দুই ওভারে জয়ের জন্য টাইগারদের দরকার ছিল২২ রান। সেখানে ১৯তম ওভারে মুশফিক নায়কোচিত ব্যাটিংয় করার পর শেষ ওভারে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৪। যা নিতে খুব একটা বেগ পেতে হয়েনি দুই ভায়রা-ভাইয়ের।

এর আগে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি, ১৪৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।
অনবদ্য ম্যাচ জয়ী ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.