চরমাহমুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

656

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির চরমাহমুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, (৪ জুলাই ২০১৯) বিকেলে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)  সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান সরকার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সেলিম মাস্টার, উপজেলা মহিলা সভানেত্রীর জেবুন্নেসা জেবু,  গৌরীপুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নোমান সরকার, কুমিল্লা জেলা উত্তর শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সাংবাদিক ওমর ফারুকসহ অন্যান্যরা।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ৬৯ লাখ ৬৬ ব্যয়ে নির্মিত হয়েছে চরমাহমুদী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এই নতুন ভবন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.