।।নিজস্ব প্রতিনিধি।।
আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলা হত্যা দিবস। ঘাতক খোন্দকার মোশতাকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরি নেতৃত্ব শূন্য করতে সেবছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যার করে।
জেল হত্যা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আজ জনসভা করবে স্থানীয় আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
জেল হত্যা দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ঘাতক খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার এবং জীবিত থাকা খুনীতের দ্রুত দেশে ফিরিয়ে্ এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মোশতাকের বাড়ি দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.