।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ, মন্দির এবং অনন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৫ লাক ৯২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তহবিল থেকে বুধবার (৩ জুলাই ২০১৯) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও ব্যক্তির হাতে অর্থ তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. এসডু ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার। এ সময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, আওয়ামী মহিলা লীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিবউদ্দিন রকিব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন সাধারণ মেহনতী মানুষের সরকার, এবং ধর্মপরায়ন সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় স্থাপনায আধুনিকায়ন করা হচ্ছে এবং প্রত্যেক মসজিদ-মাদ্রাসায় সরকারি অনুদান দিনে দিনে বাড়াচ্ছে। এর অন্যতম প্রধান উদাহরণ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগা, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্মাণাধীন, মডেল মসজিদ। সরকার সকল মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছে। যারা হতদরিদ্র তাদেরকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে থাকছে।
এ সময় তিনি আরো বলেন, সরকারি অনুদানের পাশাপাশি, তিনি তার নিজস্ব তহবিল থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.