দাউদকান্দি উপজেলা  চেয়ারম্যান কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বৈদ্যুতিক পাখা প্রদান; তীব্র তাপতাহ ও গরমে স্বস্তি রোগিদের

483

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বৈদ্যুতিক পাখা প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.)।

শনিবার (২ জুন ২০১৮) বিকেলে  গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব অডিটারিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৈদ্যুতিক পাখা হস্তান্তর করা হয়।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী-এর পক্ষে দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন, কুমিল্লা ডট টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, পরিবহন নেতা শেখ মুজিব, আফজালুর রহমান ও কবির হোসেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুর আলম সুমনের কাছে পাখাগুলো হস্তান্তর করেন।

এর মাধ্যমে চলমান তাপতাহ ও তীব্র গরমে স্বস্তির ব্যবস্থা হল স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.