দাউদকান্দি এখন শতভাগ বিদ্যুতায়িত উপজেলা, প্রধানমন্ত্রীর উদ্বোধন

728

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি এখন শতভাগ বিদ্যুাতায়িত উপজেলা। বৃহস্পতিবার সকালে বিদ্যুাতায়নের এই অগ্রগতি ও আনন্দঘন উপলক্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, বাঞ্ছারামপুর উপজেলাসহ বাংলাদেশের ১০৬টি উপজেলা ‘শতভাগ বিদ্যুাতায়িত উপজেলা’ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়াতন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। এতে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-৩ দাউদকান্দি জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি : দাউদকান্দিতে বিদ্যুতের উন্নয়ন চিত্র।

এ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় মেজর মোহাম্মদ আলী (অব.) জানান, এই দাউদকান্দি থেকেই বিএনপির সময়, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিলেন। কিন্তু, নিজের উপজেলাতেই বিদ্যুৎ দিতে পারেন নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের নেতা দাউদকান্দি-মেঘনার উন্নয়নের রূপকার এবং ৩৫ বছর পরে কুমিল্লা-১ আসনে “নৌকার” পুনরুদ্ধারকারি, গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া- মন্ত্রীর না হয়েও, কুমিল্লা জেলার সর্বোচ্চ সংখ্যক সাবস্টেশন (৪টি) দাউদকান্দিতে স্থাপন করে প্রতিটি “ঘরে ঘরে বিদ্যুৎ” পৌঁছে দিয়েছেন।

ছবি : দাউদকান্দি উপজেলা পরিষদ থেকে  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.