প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

538

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও জনগণের ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখার আয়োজনে এ আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোহাম্মদ আরেফিন মোল্লা।

মনসুর আল বাশার সোহেলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকীর আহমেদ।

এতে বক্তারা বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়কই নন, তিনি এখন বিশ্বনেতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.