রোজা রেখে, অসহায় কৃষকের ধান কেটে দিলো মালিগাও ইউনিয়ন ছাত্রলীগ

0 824

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা দাউদকান্দির মালিগাও ইউনিয়নে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া এক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন মালিগাও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

(০১মে,২০২০) শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে উপজেলার মালিগাও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নের ০৯ ওয়ার্ডের তালেরছেও গ্রামের কৃষক মো: আলাউদ্দিন মিয়ার ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

কৃষক আলাউদ্দিন মিয়া বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের এবং টাকার অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। পরিচিত মানুষের মাধ্যমে জানতে পেরে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের “হ্যালো‌ ছাত্রলীগ” হট লাইনে ফোন করে , সহযোগিতা চান। ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো:নাহিদ হোসেন ভুইয়া নেতৃত্বে মালীগাও ইউনিয়ন ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম ফারহান ,রেজাউল করিম, মেহেদি হাসান শান্ত, সোহাগ,আব্দুর রহিম,এজহারুল ইসলাম,মো: মামুন,মো: ইমন সরকার মো: খাইরুল হাসান মো: সাখওয়াত মো:আদনান হানিফ মো: সাকিব মো: মাহবুব মো: হাবিব সহ ছাত্রলীগের সবাই উপস্থিত থেকে, কৃষকের ধান কেটে দিয়ে যান।
কৃষক আলাউদ্দিন মিয়া , ছাত্রলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক মোঃ নাছির বলেন, কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।

তারা আরও বলেন, ছাত্রলীগ গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.