দাউদকান্দি আওয়ামী লীগে লোক পাওয়া যেতো না, আমি যোগ দেয়ার পর গণজোয়ার : জেনারেল ভূঁইয়া

624

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, দাউদকান্দি আওয়ামী লীগে একসময় লোক পাওয়া যেতো না, আমি ২০০৩ সালে দলে যোগ দেয়ার পর পরিস্থিতি বদলে যায়। শক্তিশালী হতে থাকে সংগঠন। এরপর গণজোয়ার সৃষ্টি হয়। ২০০৮ সালে ৩৫ বছর নৌকার দখলে আসে গুরুত্বপূর্ণ এই আসন। এরপর টানা দুইবার নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হই।

শনিবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি সদরের রাসেল স্কয়ারে এক বিশাল জনসমুদ্রে তিনি এ কথা বলেন।

ছবি : বিশাল গণসমুদ্রের একাংশ।

এ সময় তিনি- দাউদকান্দি উপজেলাকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত করায় সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা আওয়াম লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে দলের বিভিন্ন পর‌্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিস্তারিত আসছে…

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.