সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

0 481

সিরাজগঞ্জের নিকট যমুনা নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল ২৪ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদ সীমার ১৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, কাজিপুর ও শাহজাদ পুর উপজেলার যমুনা চর এলাকার ২৭ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পরেছে। বন্যার পানি বাড়ি-ঘরে উঠায় বন্যাকবলিত এলাকার মানুষগুলি উচু বাঁধ বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বলে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে চাহিদা পাওয়া মাত্রই ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার বালির বস্তা নিক্ষেপ কাজ শুরু করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, যে কোন পরিস্থিতির মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.