ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠকারীদের কঠোর হস্তে দমন করা হবে:সুবিদ আলী ভুইয়া এমপি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভুইয়া এমপি বলেছেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
তিনি বলেন, সারা দেশে সকল ধর্মের জনগণ যখন শান্তিপূর্ণভাবে বসবাস করছে তখনই কিছু দুস্কৃতিকারী দাউদকান্দিতে অন্য ধর্মের লোকদের সাথে দাঙ্গা-ফাসাদ সৃষ্টি করার চেষ্ঠা করছিল। উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সজাগ দৃষ্টি থাকার কারণে তা সম্ভব হয়নি। ওই ঘটনার পর স্থানীয় প্রশাসনের আন্তরিকতা ও বিচক্ষণতার কারণে অপরাধীরা দ্রুত ধরা পড়েছে।
আজ শুক্রবার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের মক্তব পরিদর্শনকালে তিনি এসব বলেন।এসময় তিনি এলাকার হিন্দু পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সকল প্রকার নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:), উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, মডেল থানার ওসি মো: মিজানুর রহমান, সুন্দুলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, আওয়ালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতে কিছু মাদকাসক্ত ব্যাক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের হিন্দু মন্দিরের পাশের এক মক্তবের ভিতর প্রবেশ করে কোরআন শরীফের ওপর মলমূত্র ফেলে।বিষয়টি জেনে এলাকাবাসী পুলিশকে খবর দিলে দাউদকান্দি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ভাগলপুর গ্রাম থেকে ঘাতক হাবিবুর রহমানকে গ্রেফতার করে । পুলিশ তাকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তার সাথে আরও দুইজন রয়েছেন বলে স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার রাতে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

