দাউদকান্দিতে ঈমাম সহ এলাকার সচেতন জনগণকে নিয়ে সমাবেশ ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃংঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা

0 992

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর  গ্রামের মক্তবে কোরআন শরীফ অবমাননা করা নিয়ে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে। তা নিয়ে কোন ধর্মের জনগণের ওপর কোন ধরণের অপ্রীতিকর  ঘটনার সৃষ্টি না হয় সে লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলা হল রুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়াম্যান মেজর মোহাম্মদ আলী সুমন(অব:) বলেন, ‘আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণির দুস্কৃতিকারী নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে যে অপ্রীতিকর  ঘটনার সৃষ্টি করেছিল তা দাউদকান্দি পুলিশ প্রশাসনের কারণে ২৪ঘন্টার মধ্যে সেই দুস্কৃতিকারীদের ধরতে সক্ষম হয়েছেন। সেই সাথে সাংবাদিক ভাইয়েরা মিডিয়ায় প্রকাশ না করে আমাদেরকে সহযোগিতা করায় তাদের সবাইকে ধন্যবাদ জানাই।‘ তিনি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু পরিবারের ওপর কোন ধরণের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না।‘ তিনি এসময় উপস্থিত হিন্দু পরিবারের সদস্যদের সকল ধরণের  নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন এবং ভবিষতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে অপরাধীদেরকে কঠোর শাস্তির দাবি জানান।।

আগামিকাল শুক্রবার দাউদকান্দি উপজেলার সকল মসজিদে খুতবার সময় প্রকৃত বিষয়টি জানানোর  জন্য তিনি ঈমামদের প্রতি আহবান জানান।এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মহিদুল ইসলাম, মডেল থানা ওসি মিজানুর রহমান, ফাড়ির ইনচার্জ আসাদুজ্জামান, আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ। এ সময় ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, ঈমাম সমিতির নেতৃবৃন্দ, পূজা উদজাপন কমিটির এবং শিক্ষক সমাজ সহ সকল স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.