বাংলাদেশ আওয়ামীলীগের দাউদকান্দি উপজেলা শাখার বর্ধিত সভা বুধবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এডভোকেট আহসান হাবিব চৌধুরীর লিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম।
প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভুইয়া, বিশেষ অতিথির বক্তব্যরাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ড. কামাল উদ্দিন, সহসভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, অমূল্য চন্দ্র বণিক, মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, জিংলাতলী ইউনিয়নের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, গোয়ালমারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির মুন্সি এসময় পৌরসভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভুইয়া বলেন, আগামি নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে যে সব কমিটি নিস্ক্রীয় তাশক্তিশালি করতে প্রতিটি ইউনিয়নে আলোজনা সভা অয়োজন করতে হবে।
দীর্ঘ দিন পর আওয়ামীলীগের বর্ধিত সভা আয়োজন করায় নেতা কর্মীদের মাঝে প্রাণচঞ্চলতা ফিরে আসে।
পূর্ববর্তী সংবাদ