দাউদকান্দিতে ‘একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান’ প্রকল্পে সনদ বিতরণ

0 957

আজ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ‘একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান’ প্রকল্পের আওতায়  ‘ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং’ বিষয়ক প্রশিক্ষন কোর্সের  সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, দাউদকান্দি কর্তৃক  আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত ২৫ জন প্রশিক্ষনার্থীদের মাঝে টুলবক্স ও সনদপত্র বিতরন করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)। গত এক মাস ধরে উপজেলার সুন্দলপুর ও গোয়ালমারী ইউনিয়নের ৫০ জনকে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অবঃ) বলেন, ‘দাউদকান্দি উপজেলার প্রতিটি গ্রামে বহুমুখী সম্ভাবনার দ্বার খুলে দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায়  দাউদকান্দিতে ‘একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান’ প্রকল্পের সূচনা হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম দাউদকান্দির সুন্দলপুর ও গোয়ালমারী ইউনিয়নে পাইলট প্রজেক্ট হিসেবে এ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে । ফলে গ্রামের মানুষ উপকৃত হবে, বেকারত্ব ঘুচবে, দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি  হবে।’

দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাহি অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত  উক্ত  কোর্সের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রোজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ সহ প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.