দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

0 589

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার অন্তর্গত দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের চলতি বছরে ১০০ বছর পূর্তি হতে যাচ্ছে । শতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে স্কুল কর্তৃপক্ষ ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এ উপলক্ষে আজ ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ ঢাকায় পশ্চিম পান্থপথ রোডস্থ সেল সেন্টারে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মেজর মোহাম্মাদ আলী সুমন (অব:), আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস সরকার, সাবেক কৃতি খেলোয়ার জনাব ইকবাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান জনাব রুহুল আমিন সরকার, প্রিমিয়ার ব্যাংকের ভিপি জনাব ওমর ফারুক ভূঁইয়া, দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব কে, এম, আই খলিল, যুগ্ম সচিব জনাব মোঃ নিজাম উদ্দিন এবং মেজর (অবঃ) আব্দুস সালাম সহ ১৯৬৬ হতে ২০১৬ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গণ।

উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে ২০১৭ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান কে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মনোনীত করা সহ অন্যান্য খসড়া কমিটি প্রস্তুত করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.