আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকারের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন

0 528

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের এর সুযোগ্য সভাপতি জনাব আব্দুল আউয়াল সরকার আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ, সকাল ১০:০০ ঘটিকায় বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা সফরে অংশ গ্রহণ করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেছেন ।

বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনকালে জনাব আব্দুল আউয়াল সরকার কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত ইতিহাস তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত হতে আহবান জানান।

উল্লেখ্য যে, মধ্যাহ্ন ভোজের পর বিকাল ০৪:০০ ঘটিকায় দাউদকান্দির এই কৃতি সন্তান কোমলমতি শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করবেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.