ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন নেছা আর নেই

759

।।ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন নেছা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত ১০.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টায় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ট্রোক করেন ফজিলাতুন নেছা। ওইদিন বিকাল ৩টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও শোক প্রকাশ করেছেন, কুমিল্লা-১ [দাউদকান্দি ও মেঘনা] আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জে. [অব.] সুবিদ আলী ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর [অব.] মোহাম্মদ আলী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.