শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা প্রতিযোগিতা: জেলায় সেরা দাউদকান্দি আদর্শ (পাইলট)উচ্চ বিদ্যালয়

712

।।নিজস্ব প্রতিনিধি।।

শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করেছে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়।

সোমবার ১৭টি উপজেলার মধ্যে প্রতিযোগিতা করে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় দল এই সাফল্য অর্জন করে। ১ম স্থান প্রাপ্ত দল বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এছাড়াও জেলার ১৭ উপজেলার মধ্যে প্রাথমিক স্তরে ২য়  হয়েছে -দাউদকান্দির বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার দুই প্রতিষ্ঠানের এই  সাফল্যের জন্য সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.