আগামী ২২ জুলাই দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

0 922

আগামী ২২ জুলাই শনিবার বিকাল ৩ টায় দাউদকান্দি মডেল থানার পাশে উপজেলা সদর আওয়ামীলীগ অফিসে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া। তিনি আজ ১৯ জুলাই বুধবার দাউদকান্দি নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এ বর্ধিত সভায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহ্বান জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.