আজ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়নের মোট ১১ জন সভাপতি এবং ৮ জন সাধারন সম্পাদক প্রার্থী যুবলীগের সম্মেলনে

0 435

দীর্ঘ ৬ বছর পর আজ ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়নের সম্মেলন।

এবারের সম্মেলনে উত্তর ইলিয়টগঞ্জ থেকে সভাপতি প্রার্থী হয়েছেন ৬ জন এবং সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন ৪ জন এছাড়া সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছেন কয়েকজন। এবং দক্ষিন ইলেটগঞ্জ থেকে সভাপতি প্রার্থীহয়েছেন ৫ জন এবং সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন ৪ জন।সম্মেলনকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। চলছে নেতাকর্মীদের ব্যানার-পোস্টার লাগানোর প্রতিযোগিতা। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন এলাকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ।

সম্মেলন সম্পর্কে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার জানান, যুবলীগকে শক্তিশালী করতে হলে সম্মেলনের বিকল্প নেই। জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে জেনারেল ভুইয়ার হাতকে শক্তিশালী করতে হবে, আর জেনারেল ভুইয়ার হাতকে শক্তিশালী করতে হলে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে হবে। আর উপজেলা যুবলীগকে শক্তিশালী করতে হলে অবশ্যই বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সম্মেলন করতে হবে ।

এব্যাপারে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল মাহমুদ বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করাই দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের লক্ষ্য ও উদ্দেশ্য, যার কারণে মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া মতামত-আলোচনা স্বাপেক্ষে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহম্মদ আলী এর পরামর্শ অনুযায়ী আগামী ২০ জুলাই ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়াকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামী যুবলীগকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে ও সুসংগঠিত করতে হবে। তারই লক্ষ্যে আগামী ২০ জুলাই ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের আওয়ামী যুবলীগের এক ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ঐতিহাসিক সম্মেলন সফল করার জন্য সার্বিক সহযোগীতা করছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)।

এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর মোহাম্মদ আলী (অব:) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী যুবলীগকে গতিশীল করার লক্ষ্যে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই সম্মেলনের গুরুত্ব অনেক। এসময় তিনি সম্মেলনের সফলতা কামনা করেন।

উল্লেখ্য যে নানান জল্পনা-কল্পনার পর আজ রায়পুর হাই স্কুল মাঠে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.