উত্তীর্ণরা ক্যাডেট কলেজে যোগদান করেছে

0 596

২০ মার্চ  একযোগে দেশের সবকটি ক্যাডেট কলেজে চূড়ান্ত ভাবে উত্তীর্ণরা যোগদান করেছে।  গত ০৬ মার্চ  ক্যাডেট কলেজ সমূহে ৭ম শ্রেণীতে ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

এ বছর ক্যাডেট কলেজে পরীক্ষার্থী ছিল আনুমানিক ২৩ হাজার ।  এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬২৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৬৮ জন এবং ছাত্রী ১৫৬ জন।

দেশে বর্তমানে মোট ১২ টি ক্যাডেট কলেজ আছে। এর মধ্যে  ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ব্যাতীত বাকী ৯টি ছেলেদের ক্যাডেট কলেজ ।

ভর্তি পরীক্ষার প্রাথমিক ধাপ ছিল ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষা এবং স্যুটাবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয়।  এসবগুলো ধাপে চূড়ান্তভাবে উত্তীর্ণদের কলেজে যোগদানের মধ্য দিয়ে ক্যাডেট জীবন শুরু হলো।

উল্লেখ্য বাংলাদেশের ক্যাডেট কলেজ গুলো থেকে প্রতি বছর আনুমানিক ৬০০ জন (১২ টি ক্যাডেট কলেজে প্রতি ব্যাচে ৫০ জন করে) পাশ করে বের হয়, এর মধ্যে অধিকাংশ সশস্ত্র বাহিনীতে যোগদান করে দেশ সেবায় নিয়োজিত হন এবং বাকীরা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ দেশ-বিদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.