ইলিয়েটগঞ্জের ইতিহাসে সর্ব বৃহৎ দোয়া ও ইফতার মাহফিল

0 661

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং কুমিল্লা উওর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের রোগ মুক্তি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদল রায়ের উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশে দাউদকান্দির ইলিয়েটগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইতিহাসে সর্ব বৃহৎ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

উক্ত দোয়া ও মাহফিলের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ), দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আহসান হাবীব চৌধুরি লীল মিয়া, সাধারন সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সালাম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি থানা অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সকল সিনিয়র সদস্য সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক, দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ইলিয়েটগন্জ ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.