বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে নেতৃত্বের বিকাশ ঘটছে মেজর মোহাম্মদ আলী তাঁর উজ্জ্বল প্রমাণ: অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহসচিব কাজী এনায়েত উল্লাহ

0 599

বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে নেতৃত্বের বিকাশ ঘটছে মেজর মোহাম্মদ আলী তাঁর উজ্জ্বল প্রমাণ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ব্যবসায়ী, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র মহাসচিব, বাংলাদেশ বিজসেন কনসালটিং বিবিসি’র ডিরেক্টর জেনারেল এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার সিইএফবি’র প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।

গত ২ রা জুন ফ্রান্স এর রাজধানী প্যারিসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের জেষ্ঠ্য সন্তান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) কে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে বৃহত্তর দাউদকান্দি উপজেলার ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে দেয়া এক  সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি মেজর মোহাম্মদ আলীকে ছোট বেলা থেকেই চিনি।  উনি যেখানে যেটার করার দরকার সেটাই করেন এবং চাহিদা অনুযায়ী করেন। উনি সুদূর বাংলাদেশ থেকে ফ্রান্সে এসেছেন এলাকার মানুষের সাথে মতবিনিময় করার জন্য। সুবিধা-অসুবিধা জানার জন্য এবং সমস্যা সমাধানের জন্য। তিনি আরও বলেন, উনি যে লেভেলের লোক উনি চাইলে উনার পরিবার নিয়ে বিশ্বের যে কোন দেশে থাকতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে এলাকার মানুষের কথা চিন্তুা করে নিজ এলাকাতেই রয়ে গেছেন। তিনি আরও বলেন, তরুণদের যে নেতৃত্বের বিকাশ ঘটছে তিনি তাঁর উজ্জ্বল প্রমাণ। অতএব আমাদের সকলেরই উচিত উনাকে সহযোগীতা করা। আগামীতে এমন তরুণ নেতৃত্বের মাধ্যমেই একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নন । ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশীদের অরাজনৈতিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ১৯৭৮ সাল থেকে প্যারিসে স্থায়ীভাবে বসবাস করছেন। সরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। ফ্রান্স সহ ইউরোপের বাংলাদেশী কমিউনিটির কল্যানে বছরের পর বছর নিজেকে সম্পৃক্ত রেখেছেন কাজী এনায়েত উল্লাহ। ঢাকার বনানীর ঐতিহ্যবাহী ‘চেয়ারম্যান বাড়ি’র চেয়ারম্যান পরিবারের এই কৃতি সন্তান ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট ও এয়ারলাইন্স ব্যবসায় আকাশচুম্বি সাফল্যের অধিকারী।

‘বিজনেস ম্যাগনেট’ খ্যাত এই সফল ব্যবসায়ী উজবেকিস্তান এয়ারওয়েজের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ‘জিএসএ’ হিসেবে কাজ করে আসছেন সাফল্যের সাথে। ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার সিইএফবি’র প্রেসিডেন্ট তিনি। একাধারে প্যারিস-ঢাকা ভিত্তিক কনসালটিং ফার্ম বাংলাদেশ বিজনেস কনসালটিং বিবিসি’র ডিরেক্টর জেনারেল। কয়েক বছর আগে ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘লাল টিপ’ এর সফল প্রযোজক কাজী এনায়েত উল্লাহ মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সশরীরে অবস্থান করা ফরাসী সাংবাদিক ফিলিপ আলফনসিঁর ভিডিও ফুটেজ ভিত্তিক ‘বাংলাদেশ : একটি পতাকার জন্ম’ এই বিশেষ প্রামাণ্যচিত্রেরও সার্থক প্রযোজক তিনি।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.