কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)কে বৃহত্তর দাউদকান্দির প্যারিস প্রবাসীরা বরণ করে নিয়েছেন।
প্রবাসী (দাউদকান্দি-মেঘনা-তিতাস) ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সুমন গত ২৯ মে জেনেভা,সুইজারল্যান্ড থেকে প্যারিস পৌঁছান ।
স্থানীয় সময় সন্ধ্যা ৯ ঘটিকায় প্যারিসের গারদোলিয়ন ট্রেন স্টেশনে পৌঁছালে চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন চৌধুরী, মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আমিনুর রহমান, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম কিরন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা হাসিব ভুঁইয়া, রশিদ সরকার, জাকির হোসেন প্রধান, জামান সরকার, খোকন মিয়া সহ আরো অনেকে।