কুমিল্লা-১ এ টানা তৃতীয়বারের মত নৌকার মাঝি জেনারেল ভূঁইয়া, দাউদকান্দি-মেঘনায় আনন্দের বন্যা

592

।। নিজস্ব প্রতিনিধি।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে  কুমিল্লা-১ (দাউদকান্দ-মেঘনা) আসনে টানা তৃতীয় বারের মতো নৌকার মাঝি হলেন মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভুঁইয়া।

রোববার দুপুরে আওয়ামী  লীগ সভানেত্রী ও  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নের চিঠি  মেজর জেনারেল মো. সুবিদ আলী ভূঁইয়ার হাতে তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টানা তৃতীয়বার  দলীয় মনোনয়ন পাওয়ায় জনাব সুবিদ আলী ভূঁইয়া দলের সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান দলের সকল নেতাকর্মীদেরকেও।

ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সুবিদ অালী ভূঁইয়াকে টানা তৃতীয়বারের মত দলীয় মনোনয়ের চিঠি।

 সুবিদ আলী ভূঁইয়া টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ার খবরে দাউদকান্দি ও মেঘনায় আনন্দের বন্যার বয়ে যায়। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

ছবি : স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশের একাংশ।

ছবি : দাউদকান্দির প্রসিদ্ধ গৌরীপুর বাজারের মিষ্টি বিতরণ করছেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন দীর্ঘ ৩৫ পর ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলেভোটে পরাজিত করেন তিনি।

এবারও সুবিদ আলী ভূঁইযার জয় নিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.