গুজবে কান দেয়নি দাউদকান্দির শিক্ষার্থীরা, প্রশাসনের মমতাময় আচরণ ও আশ্বাসে ফিরেছে ক্লাসে

466

।।নিজস্ব প্রতিনিধি।।

চলমান ‘নিরাপদ সড়ক চাই’ দাবির আন্দোলনকে ঘিরে নানা কুচক্রী মহলের ছড়ানো মিথ্যা গুজবে কান দেয়নি কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।শনিবার দু্পুরে নিজ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি শেষে অল্পসময়ের মধ্যেই ফিরে গেছে মায়ের বুকে। রোববার যোগ দিয়েছে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাসে।

শনিবার দুপুর দাউদকান্দির বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করে। তবে তারা কোনো যানবাহন ভাঙচুর করেনি। শারীরিক অসুস্থ্যতার কারণে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ঢাকায় অবস্থায় করায় টেলিফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

এরপর কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার [দাউদকান্দি সার্কেল] মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা নির্রাহী অফিসার মাহবুর আলম, দাউদকান্দি থানার ওসি আলমগীর হোসেন, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসএম আব্দুন নূর ও সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম শিক্ষার্থীদের সঙ্গে মমতাময় আচরণ করেন এবং তাদের  হাতে পানি ও চকলেট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের আশ্বাস দেয়া হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সকল দফা মেনে নিয়েছেন এবং দ্রুতই তা বাস্তবায়ন করবেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ও পুলিশের সঙ্গে হাসি মুখে কর্মমর্দন করে বাড়ি ফিরে। আজ সকালে তারা যোগ দিয়েছে ক্লাসে।

ছবি : ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করছেন এক পুলিশ সদস্য।

পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার, কুমিল্লা- মহিদুল ইসলাম সাংবাদিকদের জানানা, আমাদের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের দারি পূরণের আশ্বাস দেয়া হয়েছে। আমাদের বড় ভাইসুলভ আচরণ এবং আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়। এরপর তাদেরকে আমরা বিভিন্ন পরিবহনে করে যার যার বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা করি।

গুজবে কান না দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে ক্লাসে ফিরে যাওয়ায় দাউদকান্দির স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.