।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে নিবন্ধিত ৪০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আয় বাড়াতে- উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ওসি দাউদকান্দি এবং দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রফিক উদ্দিনসহ অন্যান্যরা।
এর আগে মেঘনা উপজেলায়ও গত রোববার ৪০ জন জেলেকে সেলাই মেশিন প্রদান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.