দাউদকান্দির বারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

458

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বারপাড়া ইউনিয়নের সবিবাদ গ্রামের মুন্সী বাড়িতে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি- স্থানীয় সাংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া অংশ নিতে না পারায়- এতে প্রধান অতিথি ছিলেন দাউদকা্ন্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান [ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.)।

উপজেলা শ্রমিক লীগে যুগ্ম সম্পাদক বিল্লাস হোসেন মুন্সির সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন : দাউদকান্দি পৌরমেয়র নাসিম ইউসুফ সেঈন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়া, সাবেক সভাপতি ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম সরকার,  নবনির্বাচিত বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ অন্যান্যরা।

পরে সেখানে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.