দাউদকান্দির মালীগাঁও ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

648

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির মালীগাঁও ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব). সুবিদ আলী ভূঁইয়া।

মালিগাঁও ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ই. আব্দুস সবুর, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ  আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.