দাউদকান্দিতে দুস্থ ও অসহায়দের মাঝে টিন ও অর্থ বিতরণ

632

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে দুস্থ ও অসহায়দের মাঝে টিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠার মাধ্যমে দুস্থ ও অসহায়দের হাতে গৃহ নির্মাণবাবদ নগদ চেক এবং টিন তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের এমপি মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এসময় আর্থিক অনুদানের চেক ও ৬০ বান টিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.