কুমিল্লা-১ আসনের সীমানা পুনর্বহালে সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে : মোহাম্মদ আলী।

502

নিজস্ব প্রতিনিধি।।
নির্বাচন কমিশন যৌক্তিকতা ও বাস্তবতা অনুধাবন করে কুমিল্লা-১ আসনের সীমানা পুনর্বহাল রাখায় সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন  দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

সোমবার দুপুরে ইসি ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে এবং কুমিল্লা-১ সহ বেশ কিছু আসনের সীমানা পুনর্বহাল রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত ঘোষণা করার পর দাউদকান্দিনিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও এদিন জানায় ইসি।

সংবাদ সম্মেলনে ইসি জানায়, যে ২৫টি আসনের সীমানার পরিবর্তন এসেছে, সেগুলো হলো নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩; কুড়িগ্রাম ৩, ৪; সিরাজগঞ্জ ১, ২; খুলনা ৩, ৪; জামালপুর ৪, ৫; নারায়ণগঞ্জ ৪, ৫; সিলেট ২, ৩; মৌলভীবাজার ২, ৪; ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬; কুমিল্লা ৬, ৯, ১০ ও নোয়াখালী ৪, ৫।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এ প্রসঙ্গে মেজর মোহাম্মদ আলী (অব.) তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘আলহামদুলিল্লাহ।
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। “নির্বাচনের আগেই নির্বাচনে বিজয়ের” বিএনপি নেতা  ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে। কুমিল্লা-১ নির্বাচনী আসন “দাউদকান্দি-মেঘনা” উপজেলা নিয়েই থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত জনগণের দাবিরই প্রতিফলন।

দল-মত নির্বিশেষে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, “নৌকা” প্রতীকের পক্ষে “নির্বাচন যুদ্ধে” অবতীর্ণ হওয়ার জন্য সকলকে প্রস্তুত হবার আহবান জানাচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত।।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.