।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী(অব.) বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দিচ্ছে কমিউনিটি ক্লিনিক। রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় তিন মিনিট হাঁটলেই স্বাস্থ্যসেবা পায় গ্রামবাসী।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার দাউদকান্দির প্রত্যন্ত এলাকার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, গ্রামের সাধারণ জনগণ সহজেই বাড়ীর পাশেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিচ্ছে। এখন আর তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা সদরে যেতে হয় না। এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাই হয়েছে। দেশ এবং দেশের জনগণের কল্যাণে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকই তারই উজ্বল উদাহরণ।
যে সমস্ত কমিউনিটি ক্লিনিকের সংস্কারের প্রয়োজন, সেগুলোকে দ্রুত সংস্কার করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এ সময় নির্দেশ দেন তিনি।
এর আগে, সকাল ৯টায় মেজর মোহাম্মদ আলী (অব.) উপজেলা সদর থেকে গোয়ালমারী ইউনিয়নের লামছড়ি কমিউনিটি ক্লিনিক দিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
তবে কিছু কিছু কমিউনিটি ক্লিনিকের সংস্কারের প্রয়োজন, যা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অতি শীঘ্রই সংস্কার করার নির্দেশ প্রদান করি।
উল্লেখ্য, স্বাস্থ্য সেবায় ব্যাপক সাফল্য অব্যাহত রেখেছে দাউদকান্দি উপজেলা। সম্প্রতি স্বাস্থ্য সেবায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লার “দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।
সারা দেশের ৪৮৪টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রদত্ত সেবার র্যাংকি -এ এই গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। এর আগে কয়েকবার চট্টগ্রাম বিভাগে সেরা হয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.