দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা মহানগরে শ্রেষ্ঠ

561

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর উচ্চমাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব  অর্জন করেছে কুমিল্লা জেলার দাউদকান্দি  আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং দাউদকান্দি নিবাসী খন্দকার ওসমান উদ্দিন ও সৈয়দা ফারহানা শাহীদ দম্পতির সন্তান স্বর্ণকিশোরী খন্দকার হুমায়রা ইসলাম। বর্তমানে তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী  ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে  শুক্রবার সকাল ১১ টায় জাতীয় চিত্রশালা প্লাজায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী  শনিবার  জাতীয় নাট্যশালা প্লাজায়  বিজয়ীদের পুরস্কার বিতরণ প্রদান করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)  মো: সুবিদ আলী ভূঁইয়া দাউদকান্দি  আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। এছাড়া উনার জেষ্ঠ্য পুত্র কুমিল্লা জেলা  ও চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.