দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সেমিনার কক্ষ উদ্বোধন

483

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকৃত নতুন সেমিনার কক্ষে কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে নতুন সেমিনার কক্ষের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। এসময়, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে. এম আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীনূর আলম সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোগীদেরকে উন্নত সেবা দিয়ে ইতোমধ্যে হাসপাতালটি দেশব্যাপী সুনাম অর্জন করেছে। সম্প্রতি স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হওয়ার গৌরব অর্জন করে সরকারি এই প্রতিষ্ঠান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.