গৌরীপুর বিলকিস মোশাররফ স্কুলের ২ শিক্ষার্থীকে প্রতি মাসে বৃত্তি দেয়ার ঘোষণা মেজর (অব.) মোহাম্মদ আলীর

504

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বিলকিস মোশাররফ স্কুলের ২জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নিজস্ব তহবিল থেকে প্রতিমাসে ২ হাজার টাকা করে বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কাবাডিতে রানার্স -আপ হওয়া বিদ্যালয়ের কৃতী খেলোয়ারদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময়, গৌরীপুর বিলকিস মোশাররফ স্কুলের  মাল্টিমিডিয়া ক্লাস রুম না থাকায় প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাল্টিমিডিয়া ক্লাস রুম করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন: দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম সরকার, দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল হাশেম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.