অনুষ্ঠিত হল কুমিল্লার দাউকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।
আগামী ২৮ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদকে বিজয়ী করে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া-এর হাততে শক্তি করার জন্য শুক্রবার বিকেলে ইলিয়েটগঞ্জ রাবি উচ্চা বিদ্যালয় মাঠে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড.
শফিউল বাশার ভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সেলিম মাস্টার।
আরও উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান সুমন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ উল্লাহ সরকার, যুবলীগ নেতা সবুজ, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাকী এবং অন্যান্যরাসহ সকল ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.