বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে কটুক্তি : মাহমুদুর রহমানের বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের মামলা

612

।।নিজস্ব প্রতিবেদক।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর নাতনি টিউলিপসহ পরিবারকে নিয়ে কটুক্তি করায় আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগ) মেজর (অব.) মোহাম্মদ আলী ।

বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি মডেল থানায় তিনি এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ০১/১২০/২০১৭ তারিখে মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে কটুক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যা (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগ) মেজর (অব.) মোহাম্মদ আলী মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.