দাউদকান্দিতে বিদ্যুৎ উন্নয়ন: নিজস্ব ৩৩ কেভি লাইনের কাজ শুরু

475

।।নিজস্ব প্রতিনিধি ।।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীর করার জন্য কুমিল্লার শুধু দাউদকান্দি উপজেলার জন্যই নিজস্ব ৩৩ কেভি আলাদা লাইনের কাজ শুরু হয়েছে।

বর্তমানে ৩৩ কেভি লাইনের মাধ্যমে দাউদকান্দি এবং গজারিয়া- এই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। সোমবার দুপুরে শুধু দাউদকান্দিতেই ৩৩ কেভি আলাদা লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার কাজ শুরু করা হয়।

সূত্র জানায়, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দাউদকান্দির জন্য নিজস্ব ৩৩ কেভি লাইন নির্মাণের ব্যবস্থা করেন।

এর মাধ্যমে লাইনের কারিগরী ক্ষতি অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন।

পল্লী বিদ্যুৎ সমিতি -৩ (দাউদকান্দি )-এর ডিজিএম বলাই মিত্র জানিয়েছেন, আগামী কয়েকমাসের মধ্যেই এই ৩৩কেভি লাইনের কাজ সম্পন্ন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.