দাউদকান্দি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসায় ৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন

430

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দির দাউদকান্দি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসায় আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

ছবি : দাউদকান্দি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসার আনন্দ শোভাযাতায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ

 

সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি উদযাপন করা হয়।

শনিবার সকাল ১০ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.