জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

ছবি : আনন্দ শোভাযাত্রায় গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ
সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি উদযাপন করা হয়।
শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।

ছবি : আনন্দ শোভাযাত্রায় গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের একাংশ
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

ছবি : আনন্দ শোভাযাত্রায় গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.