দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন

452

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দির দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

 

ছবি : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ

 

সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি উদযাপন করা হয়।

ছবি : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একংশ

 

শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।

 

ছবি : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ

 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় প্রঙ্গণ থেকে শুরু হয়ে দাউদকান্দি ঈদগাহ্ মাঠ হয়ে উপজেলা মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভিডিও : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.