জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে ৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন

670

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দির জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

ছবি : জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মন্ডলী

সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি উদযাপন করা হয়।

শনিবার সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।

ছবি : জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের আনন্দ  শোভাযাত্রায় শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

ছবি : জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় কলেজ শিক্ষার্থীরা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.