মোশতাকের বাড়ি বাজেয়াপ্ত করার দাবিতে মালয়েশিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

0 620

দাউদকান্দি-মেঘনা ইয়োথ কমিউনিটি মালয়েশিয়া উদ্যোগে বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে আজ শুক্রবার মালয়েশিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তিন দফা দাবিনামা উল্লেখ করে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ, কবর অপসারণ এবং সকল প্রকার সম্পদ বাজেয়াপ্তের  করার মাধ্যমে কুমিল্লাকে কলঙ্কমুক্ত করার  দাবিতে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে গত দুই সপ্তাহ ধরে হাজার হাজার জনতা রাজপথে আছে।তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে এবার মালয়েশিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হল।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.